নড়াইল সদর আমলি আদালতের বিচারক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক নঈম নিজাম এবং প্রকাশক মোস্তফা জামাল উদ্দীনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকুর করা ১০ কোটি টাকার মানহানি মামলায় মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়্যা এ আদেশ দেন।
মামলার বিবরণে জানা গেছে, ২০১২ সালের ১৮ মে বাংলাদেশ প্রতিদিন পত্রিকার ১০ পৃষ্ঠায় ‘ফোরামের দাপটে অস্থির ক্রীড়াঙ্গন’ শিরোনামের প্রতিবেদনে আশিকুর রহমান মিকুকে জড়ানো হয়েছে। পরবর্তীতে ওই বছরের তিন জুন আশিকুর রহমান মিকু বাদী হয়ে নড়াইল সদর আমলি আদালতে পত্রিকার সম্পাদক এবং তৎকালীন প্রকাশক মোস্তফা জামাল উদ্দীনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা করেন। পুলিশকে এ মামলার তদন্তের নির্দেশ দেন আদালত। ২০১৪ সালের ২ এপ্রিল বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রকাশক এবং সম্পাদকের বিরুদ্ধে সমন জারি করা হয়।| সমন পেয়ে মামলার আসামিরা আদালতে হাজির হননি।
