ভোলার বিচ্ছিন্ন দ্বীপ মনপুরা উপজেলার কাউয়ারটেক সংলগ্ন পূর্ব পাশের মেঘনায় ধরা পড়েছে বিশাল আকৃতির ডলফিন। এটি দেখার জন্য কয়েক শ নারী-পুরুষ ভীড় জমায়। প্রায় তিন মণ ওজনের ডলফিনটি লম্বায় প্রায় সাত ফুট এবং উচ্চতায় প্রায় দুই ফুট। এটির বুক সাদা এবং পিঠ কালো। কান ২ টি দেখতে কাঁচির মত।
সরেজমিনে জানা গেছে, সোমবার ইলিশ ধরার জন্য মেঘনায় জাল ফেলে স্থানীয় জেলে জাহাঙ্গীর মাঝি। বিকেল পাঁচটার দিকে জাল উঠাতে থাকলে বিশাল আকৃতির মাছটি অদ্ভূদ প্রাণী ভেবে ভয় পেয়ে যান ট্রলারের জেলেরা। পরে ডাঙ্গায় নিয়ে আসলে এটি ডলফিন বলে নিশ্চিত হন স্থানীয়রা।
উল্লেখ্য, ২০০৫ সালে হাজীর হাট ঘাট সংলগ্ন মেঘনায় এক জেলের জালে ডলফিন ধরা পড়ে। এছাড়া ২০১৪ সালে ১ জুন কাউয়ারটেকের আরেকটি ডলফিন ধরা পড়ে।
