যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হুয়াওয়ের মামলা

আপডেট : ০৭ মার্চ ২০১৯, ২১:২৩

চীনা টেলিকম জায়ান্ট হুয়াওয়ে টেকনোলজিস কোম্পানি যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে মামলা করেছে। যুক্তরাষ্ট্র সরকারের একটি নিষেধাজ্ঞার কারণে দেশটির সরকারি সংস্থাগুলো হুয়াওয়ের পণ্য ব্যবহার করতে পারে না; সরকারি ওই নিষেধাজ্ঞার বিরুদ্ধেই মামলাটি করা হয়েছে।

হুয়াওয়ের পক্ষ থেকে বৃহস্পতিবার জানানো হয়েছে, তাদের ব্যবসা সীমাবদ্ধ করে দেওয়া যুক্তরাষ্ট্রের আইনের একটি অনুচ্ছেদ নিয়ে দেশটির বিরুদ্ধে মামলা করেছে তারা। এক বিবৃতিতে হুয়াওয়ে বলেছে, “মার্কিন কংগ্রেস তাদের নিষেধাজ্ঞাকে সমর্থন করে এমন কোনো প্রমাণ দেখাতে ব্যর্থ হয়েছে।” হুয়াওয়ের পণ্য দেশের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে ঝুঁকি তৈরি করতে পারে এমন উদ্বেগ থেকে সরকারি সংস্থাগুলোর ওপর কোম্পানিটির পণ্য ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।