চরকি: ই-কমার্স বান্ধব বাংলাদেশী সার্চ ইঞ্জিন

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৫, ১৯:৩৮
কোন কিছু খুঁজতে বা জানতে চাইলে সবার আগে গুগল সার্চে চলে যাই আমরা। কিন্তু বাংলাদেশকে এবং ই-কমার্স সাইটগুলোকে বিশেষায়িত করে এমন কোন সার্চ ইঞ্জিন তৈরি হয়নি বাংলাদেশে। সেই আক্ষেপ ঘুচাতেই বাংলাদেশে এলো সার্চ ইঞ্জিন চরকি।
 
বাংলাদেশী কন্টেন্ট এবং বাংলাদেশের মানুষের কথা বিবেচনা করে এবছরের মে মাস থেকে যাত্রা শুরু করে সার্চ ইঞ্জিন চরকি। লোকাল ই-কমার্স সাইটগুলোর কথা চিন্তা করে এই সার্চ ইঞ্জিন তৈরি করা হয়েছে।
 
বাংলাদেশের কন্টেন্ট এবং ই-কমার্স সাইটগুলো ফিল্টার করে সার্চ রেজাল্ট দিয়ে থাকে এই সার্চ ইঞ্জিন।
 
নিজেদের নতুন এই উদ্যোগের কথা জানাতে যেয়ে চরকির সহ প্রতিষ্ঠাতা এবং সিইও জাহিদুল আমিন জানান, ‘বাংলাদেশের মানুষের কথা চিন্তা করেই আমরা এই সার্চ ইঞ্জিন তৈরি করেছি। বাংলায় যেকোনো কিছু লিখেই সার্চ দিলেই সাথে সাথে বের করে দেবে আপনি যা খুঁজছেন’।
 
সম্প্রতি ‘ফুড অ্যান্ড রেস্টুরেন্ট’ নামে নতুন এক ফিচার যোগ করেছে চরকি।এই অপশন থেকে যে কেউ কাছাকাছি থাকা রেস্টুরেন্ট সম্পর্কে সার্চ করতে পারবে। লোকাল নিউজ, পণ্য, দর্শনিয় স্থান সবকিছুই দেখাবে এই ইঞ্জিন। এমনকি চরকি-ই-শপ নামে চরকির নিজস্ব ই-কমার্স সাইট রয়েছে।
 
সম্প্রতি চরকি মালায়শিয়ান ভিসি ফার্ম এবং মাইন্ড ইনিশিয়েটিভ থেকে ফান্ড সংগ্রহ করেছে। স্টার্টআপটিতে বর্তমানে ১৯ জন স্টাফ কাজ করছেন। চীনের ৮৩% সার্চ দখল করে রাখা বাইদূর মত বড় হওয়ার স্বপ্ন দেখছে এই বাংলাদেশী স্টার্টআপ।বাংলাদেশী সংস্কৃতি, মানসিকতা এবং লাইফ স্টাইলের সাথে মিলিয়ে রেখে নিজেদের সার্চ ইঞ্জিনকে আরও সমৃদ্ধ করতে কাজ করে যাচ্ছে চরকি।
 
আর্টিকেল লিংক- http://goo.gl/lS12OC
 
IMG0