রাবি'তে নতুন সাত বিভাগে ২৫৫ জনের ভর্তির সুযোগ

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৫, ২২:২৯
 
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চালুকৃত নতুন সাতটি বিভাগে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থী ভর্তি করানো হবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে জানা গেছে এবছর রাবিতে নতুন এই সাত বিভাগে মোট ২৫৫ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে।
 
জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক ইলিয়াস হোসেন জানান, এবছর থেকে আইন ও ভূমি প্রশাসন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ক্লিনিক্যাল সাইকোলজি, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান, গ্রাফিক ডিজাইন কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস ও চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র, মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগে শিক্ষা কার্যক্রম শুরু হবে।
 
আগামী ১ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদন করা যাবে। আর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৯ থেকে ১২ নভেম্বর।