নীলফামারীর জলঢাকায় মঙ্গলবার দুপুরে শাহানাজ পারভীন নামে এক কলেজ ছাত্রীর কাছ থেকে মোবাইল ও টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পারভীন জলঢাকা কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্রী।
পারভীন বলেন, অটোরিক্সা থেকে নেমে কলেজ যাওয়ার পথে জলঢাকা জনতা সিনেমা হলের কাছে বাইসাইকেল যোগে এক যুবক এসে তার মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় মোবাইল দিতে না চাইলে তাকে মারধর করে কাছে থাকা ৫ শত টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে যায়।
এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ জলঢাকা থানায় সাধারণ ডাইরী করেছে।
