ভাঙ্গুড়ায় কিশোরীর রহস্যজনক মৃত্যু

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৫, ০০:০১

গতকাল মঙ্গলবার রাত দশটায় আলপনা খাতুন (১৪) নামে এক কিশোরীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

জানা গেছে রাত নয়টার দিকে জনৈক ব্যক্তি আলপনাকে বাড়ির পাশের একটি গাছের ডালে গলায় দড়ি নিয়ে ঝুলে থাকতে দেখেন।
লোকটির চিৎকারে পাড়ার লোকজন ছুটে এসে আলপনাকে নামিয়ে দ্রুত ভাঙ্গুড়া স্বাস্থ্য প্রকল্পে নিয়ে যান। কিছুক্ষণ পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ শাহাদত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মেয়েটি ভাঙ্গুড়া জরিনা-রহিম বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী। সে চাটমোহর উপজেলার আনপুটিয়া গ্রামের আজিবর রহমানের কন্যা। 
আলপনা ভাঙ্গুড়া উজেলার মন্ডুতোষ গ্রামে তার নানা মৃত জানবখশ সরদারের বাড়ি থেকে লেখাপড়া করতো। ভাঙ্গুড়া থানার ওসি (তদন্ত) আব্দুর রব জানান,মেয়েটি তার নানীর সঙ্গে ঝগড়া করে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছেন।