উখিয়ায় প্রতিবন্ধী এক কিশোরী (১৫) ধর্ষিত হয়েছে। মঙ্গলবার রাতে এ অভিযোগের ভিত্তিতে টম টম চালক রিদুয়ান (২৩) কে আটক করা হয়। ১৩ সেপ্টেম্বর রাত ৮ টার দিকে এ ধর্ষণের ঘটনায় প্রতিবন্ধী কিশোরীর মা বাদি হয়ে উখিয়া থানায় একটি অভিযোগ করলে পুলিশ অভিযুক্ত রিদুয়ানকে আটক করে। রিদুয়ান পাগলির বিল গ্রামের মৃত সালাম কোম্পানির ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, বোবা প্রতিবন্ধী কিশোরী ওই দিন টম টম যোগে মরিচ্যা বাজার আসার পথিমধ্যে নির্জন স্থানে রিদুয়ান তাকে ধর্ষণ করেন।
উখিয়া থানা পুলিশের এস.আই কামাল উদ্দিন জানান, অভিযোগের ভিত্তিতে রিদুয়ানকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
