উখিয়ায় ইয়াবা উদ্ধার

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৫, ১১:৩৪
উখিয়ার মরিচ্যায় কক্সবাজারগামী একটি যাত্রীবাহী গাড়িতে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৯৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। বুধবার সকালে এসব উদ্ধার করা হয় বলে জানা গেছে।
 
বিজিবির হাবিলদার জাগির হোসেন এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, 'কালো পলিথিনে মোড়ানো ইয়াবার প্যাকেটটি সিটের নিচে ফেলে রাখা হয়েছিল। বিজিবির সদস্যরা তল্লাশি চালানোর এক পর্যায়ে ওই প্যাকেটটি কুড়িয়ে নিয়ে ৯৭৫ পিস ইয়াবা উদ্ধার করে।'