সুনামগঞ্জের ধর্মপাশায় বজ্রপাতে শরীফ মিয়া (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় বাবুল মিয়া (২২) নামে অপর একজন আহত হয়েছেন। বুধবার সকাল ৮টার দিকে উপজেলার নোয়াবন্দ গ্রামের সামনের একটি বিলে এই ঘটনা ঘটে।
নিহত শরীফ মিয়া উপজেলার নোয়াবন্দ গ্রামের ইদু মিয়ার ছেলে এবং ধর্মপাশা জনতা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র।
ধর্মপাশা থানার ওসি গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
