ক্যাপশন নিউজ

আপডেট : ০৭ মার্চ ২০১৯, ২১:৩৯

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড অত্যাধুনিক ও আন্তর্জাতিক মানের অডিও ভিডিও সুবিধাসম্পন্ন একটি বিশেষায়িত হাসপাতাল বেডসহ সম্পূর্ণ ডায়ালাইসিস ইউনিট স্থাপন করতে গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারকে ২৫ লাখ টাকা অনুদান দিয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারের কো-অর্ডিনেটর ডা. মুহিব উল্লাহ খোন্দকারের হাতে সম্প্রতি ওই টাকার চেক তুলে দেন

 

০০

 

সম্প্রতি স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে খাদ্য নিরাপত্তা ও সচেতনতা শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে খাদ্য সচিব শাহবুদ্দিন আহমেদ প্রধান অতিথি ছিলেন। স্টামফোর্ডের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলী নকীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মজিবুর রহমান

 

০০

 

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ‘আই-ব্যাংকিং প্রোমোশনাল ক্যাম্পেইন’ এর চট্টগ্রাম অঞ্চলের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্প্রতি আগ্রাবাদস্থ ইসলামী ব্যাংক ট্রেইনিং অ্যান্ড রিসার্চ একাডেমিতে অনুষ্ঠিত হয়। ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন

 

০০

বিশ্ব নারী দিবসে নারীদের কাজের স্বীকৃতি স্বরূপ বসুন্ধরা এলপি গ্যাস নতুন সিলিন্ডার উন্মোচন করেছে। নতুন এক লাখ সিলিন্ডারে রেখা চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে নারীদের উল্লেখযোগ্য কর্মকাণ্ড। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন নিউজ২৪-এর হেড অফ কারেন্ট অ্যাফেয়ার্স এবং ঢাকা ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রফেসর সামিয়া রহমান। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বসুন্ধরা এলপি গ্যাসের হেড অফ মার্কেটিং এম এম জসিম উদ্দিন