সোনারগাঁওয়ে মাদকসহ গ্রেফতার ১

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৫, ১৫:৪০
উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও গ্রামে মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে ৪০ ক্যান বিয়ারসহ আলেক চাঁন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
 
সোনারগাঁও থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবুল কালাম আজাদ জানান, সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও গ্রামের জমশের আলীর ছেলে আলেক চাঁন পুলিশের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবৎ মদক ব্যবসা পরিচালনা করে আসছিল। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার বাড়ির পাশের একটি নির্মাণাধীন ভবন থেকে ৪০ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।