জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের নিরাপত্তা বিল বাতিল নিয়ে আরেকদফা চাপের মুখে আছেন তিনি। আর এই পরিস্থিতিতে স্বামীকে দু দণ্ড প্রশান্তির মধুমিশ্রিত চা পান করানোর জন্য মৌ চাষী হয়েছে স্বয়ং প্রধানমন্ত্রীর স্ত্রী আকিই আবে। নিজ হাতে কেটেছেন মৌচাক। পেয়েছেন দুই কেজি মধু।
সোমবার রাজধানী টোকিওতে প্রধানমন্ত্রীর ভবনে নিজের চাষ করা মধু আহরণ করেন আকিই আবে। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের কোনো ব্যক্তি হিসেবে মৌচাষী আকিই আবে বেশ প্রশংসাও কুড়িয়েছেন স্বামীর কাছ থেকে।
IMG0
আকিই আবে বলেন, আমি অত্যন্ত আনন্দিত ও আপ্লুত। নিজ হাতে মৌ চাষ করে তা থেকে মধু আহরণ করার মজাই আলাদা। আমি এই মধু বোতলে ভরে রেখে দিচ্ছি। সংসদে বক্তব্য দেয়ার পর প্রধানমন্ত্রী প্রায়ই চা পান করেন। আমার সংগ্রহের এই মধু দিয়ে এখন থেকে আমরা স্বামী সংসদে চা পান করবে।
স্ত্রীর এই রোমান্টিক পরিকল্পনার জবাব মিলেছে শিনজো আবের কাছ থেকেও। তিনি বলেছেন, আকিই-র কাজটি সত্যি প্রশংসার যোগ্য। যদিও আমি চায়ে চিনি নিই না, তবে এখন থেকে দেখছি মধু সেবন করতে হবে। দ্য জাপান টাইমস
