ঈদ উপলক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা বিআরটিসি অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে। বুধবার সকাল থেকে এই টিকিটি বিক্রি শুরু হয়েছে।
বিআরটিসি কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানীর বিআরটিসির মতিঝিল, জোয়ারসাহারা, মোহাম্মদপুর, কল্যাণপুর, গাবতলী, মিরপুর দ্বিতল বাস ডিপো, গাজীপুর বাস ডিপো, নারায়ণগঞ্জ বাস ডিপো ও ঢাকার ফুলবাড়িয়া কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করা যাবে।
বিআরটিসির একজন কর্মকর্তা জানিয়েছেন, আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত অগ্রিম টিকিট বিক্রি করা হবে।
এদিকে আজ দ্বিতীয় দিনের মতো ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলছে। আজ ২২ সেপ্টেম্বরের টিকিট বিক্রি করা হচ্ছে।
