অভিনব কায়দায় ফেনসিডিল বহন, গ্রেফতার ১

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৫, ১৯:১৯
 
জয়পুরহাটে অভিনব কায়দায় মিষ্টি কুমড়ার ভেতরে ৩৫ বোতল ফেনসিডিল বহন করতে গিয়ে ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন নূরমোহাম্মদ (২৭) নামের এক মাদক ব্যবসায়ী।
 
ডিবি পুলিশ সূত্র জানায়, নূর মোহাম্মদ নামে এক মাদক ব্যবসায়ী অভিনব কায়দায় মিষ্টি লাউয়ের মধ্যে ফেনসিডিল বহন করছেন। গোপনে এমন খবর পেয়ে এসআই তুহিনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময়  জয়পুরহাট শহরের পিডিবি অফিসের সামনের রাস্তার উপর থেকে তাকে হাতে নাতে গ্রেফতার করা হয়েছে। নূর মোহাম্মদ জয়পুরহাট সদর উপজেলার দরিপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে। দুটি মিষ্টি লাউ সুন্দর করে কেটে অভিনব কায়দায় ভেতরে ৩৫ বোতল ফেন্সিডিল নিয়ে লাউ বিক্রেতা সেজে ভ্যান যোগে জয়পুরহাট আসছিল বলে জানায় নূর মোহাম্মদ।