ঝিনাইদহের সদর উপজেলার কালা গ্রামে রাস্তার পাশে ঝোপ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার পরিচয় জানা যায়নি। বুধবার বিকাল চারটার দিকে তার লাশ উদ্ধার করা হয়।
ঝিনাইদহের সহকারি পুলিশ সুপার গোপিনাথ কানজিলাল জানান, তার বয়স আনুমানিক ৩০ বছর হবে। পরনে খয়েরি রং এর প্যান্ট ও সাদা শার্ট গায়ে আছে। ধারণা করা যাচ্ছে অন্য কোনো স্থানে হত্যার পর লাশ ওই স্থানে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
