রামপুরায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৫, ২১:১৪
 
রাজধানীর রামপুরায় বুধবার বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা গেছেন আকাশ (২০) নামের এক যুবক।
 
আকাশের স্ত্রী পপি আক্তার জানান, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশ টেলিভিশন স্টেশন সংলগ্ন বুইদার গলিতে তার স্বামী গোসল করে ঘরের ভেতর কাপড় শুকাতে দিচ্ছিলেন। সে সময় ঘরের ভেতর বিদ্যুতের একটি তারে ভেজা কাপড় লাগলে তিনি ছিটকে পড়েন। তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন।