কালীগঞ্জে কলেজ ছাত্রীর আত্মহত্যার অভিযোগ

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৫, ২১:২৯
 
গাজীপুরের কালীগঞ্জের বক্তারপুর ইউনিয়নের পৈলানপুর গ্রামের এক কলেজ ছাত্রীর আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। বুধবার রাত আটটায় পুলিশ নিহতের লাশ থানায় নিয়ে আসে।
 
নিহতের পরিবারের বরাত দিয়ে কালীগঞ্জ থানার ওসি মো. মুস্তাফিজুর রহমান জানান, উপজেলার পৈলানপুর গ্রামের মো. লাল মিয়া সরকারের মেয়ে নাছিমা সুলতানা (২০) বুধবার বিকেলে প্রথমে বিষপান, তারপর ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্ঠা করে। পরে পরিবারের লোকজন ঘরের দরজা ভেঙে তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার নাছিমার অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিত্সার জন্য ঢাকায় পাঠায়। ঢাকা নেয়ার সময় পথে তার মৃত্য হয়।
 

তিনি কালীগঞ্জ শ্রমিক বিশ্ববিদ্যালয় কলেজের স্নাতক ১ম বর্ষের ছাত্রী। থানা পুলিশের ধারণা, তিনি বিষপান করার পর যন্ত্রনা সহ্য করতে না পেরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। তবে প্রাথমিক লক্ষণ দেখে মনে হয় বিষপানেই তার মৃত্যু হয়েছে।