ইন্দুরকানী উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মাহবুবুর রহমান মনজু’র জাতীয় পার্টি-জেপি’তে যোগদান

আপডেট : ০৭ মার্চ ২০১৯, ২১:৪১

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মাহবুবুর রহমান মনজু জাতীয় পার্টি-জেপি’র রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়ে গতকাল বৃহস্পতিবার ঢাকার কার্যালয়ে পার্টির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি’র হাতে ফুলের তোড়া ও দলের প্রাথমিক সদস্য ফরম জমা দিয়ে জাতীয় পার্টি-জেপিতে যোগদান করেন। এ সময় পার্টির কেন্দ্রীয় যুগ্ম-দপ্তর সম্পাদক জীবন কৃষ্ণ বৈরাগী, ইন্দুরকানী উপজেলা জাতীয় পার্টি-জেপির সহ-সভাপতি শহিদুল আলম দোদুলসহ ইন্দুরকানী উপজেলা জাতীয় পার্টি-জেপি’র নেতা-কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।