খিলগাঁওয়ে বিদ্যুত্স্পৃষ্টে হোটেল কর্মচারীর মৃত্যু

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৫, ২২:০২
 
 
রাজধানীর খিলগাঁওয়ে বুধবার বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা গেছেন বেলাল হোসেন (৩০) নামের এক হোটেল কর্মচারী।
 
বুধবার সকাল পৌনে ৭টার দিকে খিলগাঁওয়ের সিপাহীবাগের একটি খাবার হোটেলে কাজ করার সময় বিদ্যুত্স্পৃষ্টে মারা যান বিল্লাল। তার বাড়ি শেরপুরে।
 
হোটেলের মালিক ওমর ফারুক জানান—বিল্লাল সকালে বৈদ্যুতিক বাতি জ্বালাতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সকাল ৮টার দিকে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।