ব্যালন ডি’ওরের দিনক্ষণ ঘোষণা

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৫, ০২:১৭

আগামী বছরের ১১ জানুয়ারি সুইজারল্যান্ডের জুরিখে ফিফা ব্যালন ডি’ওর ট্রফির বিজয়ী ঘোষণা করা হবে। গতকাল বুধবার ফিফার পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

গত দু’বার ক্রিস্টিয়ানো রোনালদো জিতলেও এবার পঞ্চমবারের মতো লিওনেল মেসিরই ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটি জেতার সম্ভাবনা প্রবল। গত মৌসুমে বার্সেলোনার হয়ে ৫৮টি গোল করে দলকে ট্রেবল জিতিয়েছেন আর্জেন্টাইন তারকা।

অপরদিকে রিয়াল মাদ্রিদের হয়ে গোল বেশি করলেও দলীয়ভাবে তেমন কিছুই জেতেননি রোনালদো। পুরস্কারটির জন্য আগামী মাসে ২৩ সদস্যের ছোট তালিকা প্রকাশ করবে ফিফা। এরপর ডিসেম্বরে প্রকাশ করা হবে তিনজনের চূড়ান্ত তালিকা।