দুর্যোগ দুর্ঘটনা মোকাবিলায় মহড়া

আপডেট : ০৭ মার্চ ২০১৯, ২১:৫২

লক্ষ্মীপুরে দুর্যোগ-দুর্ঘটনা মোকাবিলায় সচেতনতা, প্রশিক্ষণ ও প্রস্তুতি মহড়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে লক্ষ্মীপুর সরকারি কলেজ প্রাঙ্গণে এই মহড়া অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠান, জেলা দুর্যোগ ও ত্রাণ বিষয়ক কর্মকর্তা মাহফুজুর রহমান, ফায়ার সার্ভিসের উপ-পরিচালক রেজাউল করিম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোশারফ হোসেন। ফায়ার সার্ভিসের উপ-পরিচালক রেজাউল করিম বলেন, ছাত্র-ছাত্রীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমাদের এই আয়োজন। অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনা ঘটলে করণীয় সম্পর্কে সচিত্র ধারণা দেওয়া হয় ছাত্র-ছাত্রীদের। এ সময় মহড়ায় অগ্নিকাণ্ড, ভূমিকম্পনসহ বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় প্রশিক্ষণ ও প্রস্তুতি সম্পর্কে সচেতন করা হয়।