রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে ২৭টি টিকিটসহ পাঁচজনকে আটক করেছে র্যাব-৩। বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাবের মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক মাকসুদুল আলম জানান, তাদের কাছ থেকে ২৭টি টিকিট ও টিকিট বিক্রির ২ লাখ ৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
