চিলিতে বুধবার ৮ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত ৫ জনের প্রাণহানি ঘটেছে এবং ১০ লাখ লোক নিরাপদ স্থানে চলে যেতে বাধ্য হয়েছে।
ভয়াবহ এই ভূমিকম্পের প্রভাবে সুনামি সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। জাপান পর্যন্ত সুনামির ঢেউ পৌঁছে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। আর্জেন্টিনার বুইয়ান আইয়ার্সের মতো দূরবর্তী নগরীর ভবনগুলোও কেঁপে উঠে। এদিকে চিলিতে ভূমিকম্পের সময় আতঙ্কিত মানুষ রাস্তায় বাড়িঘর থেকে বেরিয়ে রাস্তায় নেমে আসে। উপস্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদ অ্যারেউই বলেন, ভূমিকম্পপ্রবণ দেশ চিলির ইতিহাসে এটাই ষষ্ঠতম বৃহৎ ভূমিকম্পের ঘটনা।
IMG0
এটি বিশ্বে এ বছরের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের ঘটনা। হতাহত ও উদ্ধারকৃতদের সংখ্যা উল্লেখ করে আলেউই বলেন, প্রাকৃতিক দুর্যোগটির কারণে ২ লাখ ৪৫ হাজার মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় দিন কাটাচ্ছে। ভূমিকম্পস্থলের সবচেয়ে কাছে অবস্থিত মধ্যাঞ্চলীয় চোয়াপা প্রদেশ। প্রদেশটিকে দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণা করা হয়েছে। এলাকাটি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির তীব্রতা ছিল ৮ দশমিক ৩।
সংস্থাটি আরো জানায়, এটি সান্টিয়াগো থেকে ২২৮ কিলোমিটার (প্রায় ১৪০মাইল) উত্তরে আঘাত হানে। নগরীতে ৬৬ লাখ লোকের বাস।
সান্তিয়াগোর বাসিন্দা জিয়ানেটে ম্যাটে বলেন, প্রথমে ভূমিকম্পটি ধীরে ধীরে শুরু হয়। এরপর এটি তীব্র থেকে তীব্রতর হতে থাকে। তিনি আরো বলেন, আমরা ১৩ তলায় ছিলাম। ভবনটি কেঁপেই যাচ্ছিল। থামছিলই না, তাই আমরা ভীত-সন্ত্রস্ত হয়ে পড়ি।
IMG1
স্বরাষ্ট্রমন্ত্রী জর্জ বার্গোস বলেন, উপকূলীয় শহর ও নগরীগুলো থেকে মানুষকে অন্যত্র সরানোর নির্দেশ দেয়া হয়েছে। প্রস্তুতিমূলক ব্যবস্থা হিসেবে এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উপকূলবর্তী এলকাগুলোর সকল স্কুলের ক্লাস বাতিল করা হয়েছে। বাচেলেট বলেন, আমরা জানি যে আরো ভূমিকম্প পরবর্তী কম্পন হতে পারে। প্রতি মিনিটের আমাদেরকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের মাধ্যমে এর মূল্যায়ণ করতে হবে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
প্রাথমিকভাবে চিলি ও পেরুর গোটা প্রশান্ত মহাসাগরীয় উপকূল জুড়েই প্রথমিকভাবে সুনামি সতর্কতা সংকেত জারি করা হয়েছিল। নিহতদের মধ্যে ইলাপেলে এক নারী রয়েছেন। সান্টিয়াগোতে ৮৬ বছর বয়সী লোক মারা গেছেন। ওই এলাকার কয়েক হাজার মানুষ ভবন ছেড়ে অন্যত্র চলে গেছে। বাড়িগুলো তখন ভূমিকম্পে দুলছিল।
উপকূলীয় নগরী ইলাপেলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং বেশ কয়েকটি বাড়িঘর ধ্বংস হয়েছে। এখানে ৩০ হাজার মানুষ বাস করে। স্থানীয় বাসিন্দা গ্লোরিয়া নাভারো বলেন, চিলির উত্তরে অবস্থিত উপকূলীয় লা সেরেনায় মানুষ আতঙ্কে দিগ্বিদিকশুন্য হয়ে যে,যে দিকে পারে দৌঁড়াচ্ছে। আর্জেন্টিনার মানুষও এইভাবে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে।
IMG2
স্থানীয় সময় সন্ধ্যা ৭টা৫৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। আট কিলোমিটার গভীরে এটি আঘাত হানে বলে জানায় মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।
স্থানীয় সময় সন্ধ্যা ৭টা৫৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। আট কিলোমিটার গভীরে এটি আঘাত হানে বলে জানায় মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।
ভূকম্পনবিদেরা বেশ কয়েকটি ভূমিকম্প পরবর্তী কম্পন হয়েছে বলে জানিয়েছে। এগুলোর কোন কোনটির তীব্রতা ৬ মাত্রার বেশি। চিলি সরকার জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৮.৪। হাওয়াই ভিত্তিক প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানায়, বিরাট সুনামির ঢেউগুলো চিলির তীরের কোন অংশে আঁছড়ে পড়তে পারে। কোন কোন ঢেউয়ের উচ্চতা ১০ ফুট দীর্ঘ হতে পারে।
২০১০ সালের ফেব্রুয়ারি মাসে ৮.৮ মাত্রার ভূমিকম্পে চিলিতে ৫ শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল।।
সূত্র- বিবিসি, এএফপি
