প্রযুক্তির ক্রমাগত উন্নয়নের কারণে সন্ত্রাসীরা এখন কর্তৃপক্ষর নজর এড়িয়ে নিজেদের মধ্যে যোগাযোগ করছে। বিবিসিকে এই কথা জানিয়েছেন, ব্রিটেনের গোয়েন্দা সংস্থা এমআই ফাইভের প্রধান অ্যান্ড্রু পার্কার।
যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা বাহিনীর প্রধান বলেন যে অনলাইনে সবার তথ্য দেখা দিন দিন কঠিন হয়ে উঠেছে। ইন্টারনেট সংশ্লিষ্ট কোম্পানিগুলোর নৈতিক দায়িত্ব কোনো হুমকি থেকে থাকলে সেটা কর্তৃপক্ষকে জানানো। তবে তিনি এটাও বলেছেন এমআই ফাইভ কখনো ব্যক্তিগত তথ্যগুলো ‘ব্রাউজ’ করবে না। বরং তারা নিজেদের সক্ষমতা যেখান থেকে শক্ত আক্রমণ আসতে পারে সেখানেই জোর দিয়ে ব্যবহার করা হবে।
ব্রিটেনের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে পার্কার জঙ্গিবাদকেই চিহ্নিত করেন। অনেকে মনে করছেন যে বর্তমানে মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে আসা শরণার্থীদের সঙ্গে ইসলামিক স্টেটস জঙ্গিরা আসবে। কিন্তু ব্রিটিশ গোয়েন্দা সংস্থার এমন কোনো আশঙ্কা করেন না।
ব্রিটেনে মন্ত্রীরা এখন বর্তমানে ইলেকট্রনিক সার্ভেলেন্সের উপর একটি নতুন বিধিমালা তৈরির কথা আলোচনা করছে। সেই আইনটি কেমন হবে সেটা নিয়ে কোনো কথা বলতে চাননি তিনি। পার্লামেন্টের হাতে সেই দায়িত্ব ছেড়ে দিয়ে তিনি বলেন, এই কাজটা মন্ত্রীরা প্রস্তাব করবেন এবং সংসদ সিদ্ধান্ত নেবে। আমাদের কাজ পার্লামেন্ট যা নির্ধারণ করে দেবে সেটি করা। বিবিসি
