গ্রামাঞ্চলে জ্বালানি-সংকটে নারীরা পিছিয়ে পড়ছে: কৃষিমন্ত্রী

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৫, ১৯:১৬
 
গ্রামাঞ্চলে জ্বালানি সংকটের কারণে সেখানকার নারীরা পিছিয়ে পড়ছেন বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
মতিয়া চৌধুরী বলেন, এখন গ্রামের নারীদের রান্নার কাজে কাঠ জোগাড় করতেই সারা দিন চলে যায়।
 
কৃষিমন্ত্রী বলেন, ‘আগে পাটখড়ি জ্বালানি হিসেবে ব্যবহূত হতো। এখন আর পাটখড়ি পাওয়া যায় না। ঝোপঝাড়ও নেই, যেখান থেকে জ্বালানির কাঠ সংগ্রহ করা হতো। তাই এখন কোনো বিদেশি কোম্পানি তার কাছে এলে তিনি তাদের সৌরবিদ্যুত্চালিত চুলা সরবরাহের অনুরোধ করেন।
খবর ফোকাস বাংলার।