সারা দুনিয়া যখন সেলফিতে মগ্ন, খোদ গণেশ ঠাকুর বাদ যাবেন কেন? মুম্বাইয়ের একটি মণ্ডপে গণেশ চতুর্থী পালনের সময় তাঁর বাবা, মা আর ভাই কার্তিকের সঙ্গে হাসি মুখে সেলফি স্টিক দিয়ে সেলফি তুলতে দেখা যাচ্ছে গণেশপতিকে।
সবাই বলে, যুগের সেলফি ট্রেন্ডে নিজেকে সামিল না করলে আদিকালের গণেশ বাবা নাকি মর্ডানই হবে না, এমনটাই ধারণা মুম্বাই-কৈলাশ বাসীদের। মর্ডান হওয়ার ধাক্কায় ভুড়ি কমেছে গণেশের। হেভি ডায়েটে কোপ পড়েছে লাড্ডু ভোজনেও। তাই সেলফিটাইবা বাদ যাবে কেন? মুম্বাইয়ের এক পূঁজা মণ্ডপে পূঁজিত হবেন এমনই এক মূর্তি, যেখানে পরিবারেরে সঙ্গে সেলফি স্টিক দিয়ে সেলফি তুলছেন স্বয়ং গণেশ বাবা।
এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই সবাই হেসে খুন। কেউ বলছেন, গণেশ মডার্ণ হয়েছে, গনেশের পেট কমেছে, আবার কেউ বলছে সেলফি ট্রেন্ডে নিজেকে সামিল করলেন গণেশ।
