আলজেরিয়ায় বর্ষণে ১২ জনের মৃত্যু

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৫, ১২:৫৬
আলজেরিয়ার দক্ষিণাঞ্চলে প্রবল বর্ষণে ১২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৯ জন বিদেশি রয়েছে। বৃহস্পতিবার দেশটির বেসামরিক প্রতিরক্ষা কেন্দ্র এ কথা জানিয়েছে।
 
বার্তা সংস্থা এপিএস জানিয়েছে, আলজেরিয়ার দক্ষিণের প্রত্যন্ত অঞ্চলের তামানরাসেত শহরে বৃহস্পতিবার সকালে প্রবল বর্ষণের কারণে আকস্মিক বন্যা দেখা দেয়। পরে মৃতদেহগুলো উদ্ধার করা হয়।
 
বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানায়, এই ঘটনায় যারা মারা গেছেন তাদের মধ্যে তিনজন আলজেরিয়ার নাগরিক। বাকি ৯ জন আফ্রিকান বংশোদ্ভুত। তবে তাদের পরিচয় জানা যায়নি।
 
প্রাকৃতিক এই দুর্যোগ মোকাবেলায় তামানরাসেতে একটি বিশেষ কেন্দ্র খোলা হয়েছে। ওই এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।