বড়াইগ্রামে দ্রুত ব্রিজ পুনর্িনর্মাণের দাবি
বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা বড়াইগ্রাম পৌরসভার লক্ষীকোল বাজারের সাথে পাশের ভরতপুর মহল্লার সংযোগ সড়কের বড়াল নদীর ব্রিজ পুনর্িনর্মাণ কাজ ফেলে রাখার প্রতিবাদে এবং অবিলম্বে কাজ সম্পন্নের দাবিতে বৃহস্পতিবার মানববন্ধন করেছে এলাকাবাসী। নদীর পূর্ব পাশে আয়োজিত মানববন্ধনে যুবলীগ নেতা বাবুল শেখ, মাদ্রাসা শিক্ষক মাওলানা আলমাস হোসেন, ব্যবসায়ী রমজান আলী, সমাজসেবক হাবিবুর রহমান, মজিবর রহমান ও ডা. আলতাফ হোসেন বক্তব্য রাখেন।
কৃষকদের মাঝে সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ
রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা রাণীনগরে চলতি বোরো মৌসুমে অনুখাদ্যের অভাবে ধানের পাতা হলুদ হওয়ায় চাষি ভাইদের করনীয় বিষয়ক প্রচারপত্র বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার। উপজেলার ভাটকৈ বাজার, রাতোয়াল বাজার, খাঁনপুকুর বাজারসহ বিভিন্ন এলাকার কৃষকদের মাঝে এ প্রচারপত্র বিতরণ করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম বলেন, কৃষকরা যেনো কোনো কীটনাশক বিক্রেতার পরামর্শে জমিতে সার কিংবা বালাইনাশক প্রয়োগ না করে এবং বিশেষ করে ধানের পাতা হলুদ হওয়া রোগ সম্পর্কে আগাম সচেতনতা বৃদ্ধির জন্য এই কার্যক্রম হাতে নেয়া হয়েছে।
সাংবাদিকদের নিয়ে নাটাবের মতবিনিময়
স্টাফ রিপোর্টার, রাজশাহী বৃহস্পতিবার স্থানীয় সাংবাদিকদের নিয়ে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) রাজশাহী শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নগরীর রাণীবাজারে এসকেফুড কনফারেন্স রুমে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নাটাবের রাজশাহী শাখার সভাপতি অ্যাডভোকেট গোলাম রাব্বানী। প্রধান অতিথি ছিলেন রাজশাহীর সিভিল সার্জন ডা. বার্নাবাস হাসদাক। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বক্ষব্যাধি ক্লিনিকের মেডিক্যাল কর্মকর্তা ডা. খাদিজা খাতুন। সভা সঞ্চালনা করেন নাটাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাইনুল হক মুন।
ডোমারে সহকারী শিক্ষকদের মানববন্ধন
ডোমার (নীলফামারী) সংবাদদাতা প্রাথমিক সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন নির্ধারণের দাবিতে নীলফামারীর ডোমার উপজেলায় ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল চারটার দিকে উপজেলা পরিষদ চত্বরে ডোমার উপজেলা প্রাথমিক শিক্ষক মহাজোটের ব্যানারে উপজেলার সকল প্রাথমিক শিক্ষক মানববন্ধনে অংশ নেয়। বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও উপজেলা সভাপতি আমিনুল হক বাবুর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক ও উপজেলা সিনিয়র সহ-সভাপতি মায়েদুল হক বসুনিয়া তুর্য, উপজেলা সম্পাদক শরিফুল ইসলাম মানিক, প্রধান শিক্ষক এনামুল হক চৌধুরী, শিক্ষক নেতা আরিফুল ইসলাম, উত্পল রহমান, জাহাঙ্গির আলম প্রমুখ।
টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটির সভা
ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা বৃহস্পতিবার ঘাটাইল পৌরসভা কক্ষে ঘাটাইল পৌরসভার টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর মেয়র শহীদুজ্জামান খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র মো. আব্দুর রশিদ মিয়া, সরকারি জিবিজি কলেজের অধ্যক্ষ শামসুল আলম মনি, অধ্যাপক অধীর চন্দ্র সাহা, অধ্যাপক মমতাজ বেগম, অধ্যাপক মতিয়ার রহমান, ঘাটাইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. নূরুজ্জামান মিঞা, সাবেক ভিপি মনজুর কাদের বকুল প্রমুখ।
অর্ধশতাধিক ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ
উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা বৃহস্পতিবার বিকালে উলিপুরে কাচারী পুকুর পাড়ে অর্ধশতাধিক ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে। বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাদের। এ সময় উপস্থিত ছিলেন উলিপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম সরদার, উলিপুর পৌর ভূমি সহকারী কর্মকর্তা, মাসুদ রানা সরকার প্রমুখ।
দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
ভ্রাম্যমাণ প্রতিনিধি বুধবার বিকালে ঝিনাইদহ শহরের দরিদ্র ও অসহায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
শহরের ড. কে আহাম্মদ পৌর কমিউনিটি সেন্টারে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা সুশান্ত কুমার দেব। বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ পৌরসভার নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম, পৌর কাউন্সিলর মহিউদ্দিন, জাহিদুল ইসলাম প্রমুখ।
প্রিজাইডিং-সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণ
কাহারোল (দিনাজপুর) সংবাদদাতা কাহারোলে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে রামচন্দ্রপুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার দিনব্যাপী প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আয়োজিত এ প্রশিক্ষণ উদ্বোধন করেন কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাসিম আহমেদ। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মোমিনুল আলম, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জায়েদ ইবনে আবুল ফজল, বীরগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নূর-ই-আলম, বিরল উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল কুদ্দুস সরকার প্রমুখ।
