যশোরের চৌগাছায় সাপের কামড়ে ফাহিমা বেগম (৪৩) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার নারায়ণপুর ইউনিয়নের হোগলডাঙ্গা গ্রামের মৃত ফয়জুল খার স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরবেলা ফাহিমা বেগম প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির বাহিরে টয়লেটে যান। সেখানে তাকে একটি সাপ কামড় দেয়। কিন্তু ফাহিমা বেগম মনে করেন টিন বা অন্য কিছুতে তার পা কেটে গেছে। কিন্তু বেলা ১০টার দিকে তিনি যন্ত্রণায় কাতরালে পরিবারের সদস্যরা বুঝতে পারে তাকে সাপে কামড় দিয়েছে। কিন্তু চিকিৎসার আগেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরে এলাকাবাসী সেখানে একটি বড় গোখরা সাপ মেরে ফেলে।
নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন মুকুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
