'ঘড়ি বালক' আহমেদ মোহাম্মদকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানোর পর বিভিন্ন যায়গা থেকে একের পর এক আমন্ত্রণ পেয়েই চলেছে। মার্কিন মুল্লুকের অনেক বাঘা বাঘা ব্যক্তিই আহমেদ মোহাম্মদের সাথে দেখা করার আগ্রহ প্রকাশ করছেন। ওবামার পর এই তালিকায় যুক্ত হয়েছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ও নাসার মহাকাশচারী ক্রিস হ্যাডফিল্ড।
IMG0
IMG1
IMG2
আহমেদকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানিয়ে টুইটার বার্তায় ওবামা লিখেছেন, ‘আহমেদ, তোমার ঘড়িটা হোয়াইট হাউজে আনবে? তোমার মত অন্যরাও যাতে বিজ্ঞানকে পছন্দ করে, সেজন্য অনুপ্রেরণা হবে তোমার এ ঘড়ি। তোমার মত শিশুরাই আমেরিকাকে মহান করেছে।’
প্রেসিডেন্টের আমন্ত্রণ গ্রহণ করে শিগগিরই হোয়াইট হাউসে যাওয়ার কথা সাংবাদিকদের নিশ্চিত করেছে আহমেদ।
IMG3
অপরদিকে জাকারবার্গ তার ফেসবুক পাতায় লিখেছেন, ' আপনারা হয়তো আহমেদের গল্পটা জানেন, টেক্সাসের ১৪ বছরের এক কিশোর যে একটি ঘড়ি তৈরি করে স্কুলে দেখাতে নিয়ে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। আহমেদ তুমি যদি ফেসবুকে আসতে চাও, আমি আনন্দের সাথে তোমার সাথে দেখা করব। তোমার তৈরির কাজ চালিয়ে যাও।' তাকে নিয়ে টুইটার কর্তৃপক্ষও একটি হ্যাশ ট্যাগ দিয়ে বার্তা দিয়েছে। সূত্র: বিবিসি
