দক্ষিণ সুদানে তেলের ট্যাংকার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৮২ তে দাঁড়িয়েছে। একদল লোক দুর্ঘটনাগ্রস্ত একটি ট্যাঙ্কার থেকে তেল সংগ্রহ করার সময় ট্যাঙ্কারটিতে বিস্ফোরণ ঘটে। নিহতদের অধিকাংশরাই পুড়ে মারা যান।
জ্যেষ্ঠ স্থানীয় কর্মকর্তা জন এজকিয়া, দক্ষিণ সুদানের আই রেডিওকে বলেন, মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে অন্তত ১৮২ জনের উন্নীত হয়েছে।
বৃহস্পতিবারের ওই ঘটনায় প্রাথমিকভাবে ৮৫ জনের বেশি লোক মারা যায়। এসকিয়া বলেন, ‘মারিদিতে আমাদের পরিস্থিতি ভালো নয়। মৃতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।’ সূত্র: এএফপি
