নিয়োগ

আপডেট : ০৭ মার্চ ২০১৯, ২২:০৮

নিয়োগ বিজ্ঞপ্তি: জরুরী ভিত্তিতে ঢাকাস্থ ডেইরী ফার্মের জন্যে ন্যূনতম ০৭ বছরের হিসাব ও ব্যবস্থাপনায় অভিজ্ঞতাসম্পন্ন ১ জন ম্যানেজার ও ২জন অভিজ্ঞ সুপারভাইজার। সিভি পাঠানোর ঠিকানা। সোপান এন্টারপ্রাইজ লিঃ, টিসিবি ভবন (১০ম তলা), ০১, কাওরানবাজার, ঢাকা-১২১৫ অথবা মেইল: [email protected]।               সিএম-৩৯৭

পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি: বিধি মোতাবেক রোকনপুর বালিকা উচ্চ বিদ্যালয়, ৫০, পাঁচভাই ঘাটলেন, সূত্রাপুর, ঢাকা-১১০০ এর জন্য শূন্যপদে একজন “সহকারী প্রধান শিক্ষক” নিয়োগ করা হবে। প্রয়োজনীয় কাগজপত্র, অভিজ্ঞতা সনদ, সর্বশেষ এমপিও কপি ও সোনালী ব্যাংকের অনুকূলে ১,০০০/- অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট/পে-অর্ডারসহ পরবর্তী পনের কর্ম দিবসের মধ্যে কেবলমাত্র ডাকযোগে আবেদনপত্র প্রধান শিক্ষক বরাবর পাঠাতে হবে। -প্রধান শিক্ষক। সিএম-৩৮৮

নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধনী: গত ০৩/০৩/২০১৯ তারিখে দৈনিক ইত্তেফাক-এ প্রকাশিত হাজী বেলায়েত হোসেন ডিগ্রী কলেজ, উচিতপুরা, আড়াইহাজার, নারায়ণগঞ্জ-এর নিয়োগ বিজ্ঞপ্তিতে গ্রন্থাগারিক পদে বর্ণিত যোগ্যতা হবে গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানে স্নাতক অনার্সসহ ২য় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রী অথবা স্নাতকসহ সংশ্লিষ্ট বিষয়ে ২য় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রী। অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে।  -সভাপতি। সিএম-৩৯৩

নিয়োগ বিজ্ঞপ্তি: একটি স্বনামধন্য টায়ার ও টিউব উত্পাদন প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগে কিছু সংখ্যক অভিজ্ঞ কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী অভিজ্ঞ প্রার্থীদের নিম্নোক্ত ফোন/ই-মেইল নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করা হল। ফোন: ০১৭৬০৪৫২২২৩/ই-মেইল: [email protected]          সিএম-৩৯৪