সিরিয়ার খ্রিস্টান পরিবারকে আশ্রয় দিলেন পোপ

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৫, ২২:৩৩
 
সিরিয়ার এক খ্রিস্টান পরিবারকে ভ্যাটিকানের এক অ্যাপার্টমেন্টে আশ্রয় দিয়েছেন পোপ ফ্রান্সিস। চার সদস্যের এই পরিবারটি সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে পালিয়ে আসে। সিরিয়ার মেলকাইট গ্রীক ক্যাথলিক চার্চের অনুসারী তারা। এই চার্চের সঙ্গে রোমান ক্যাথলিক চার্চের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
 
পোপের একজন মুখপাত্র জানান, শরণার্থীদের আশ্রয় দেয়ার জন্য এর আগে পোপ আহ্বান জানিয়েছিলেন। সেসময় তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে দুটি পরিবারকে তিনি ভ্যাটিকানে আশ্রয় দেবেন। তারই অংশ হিসেবে এই পরিবারটিকে ভ্যাটিকানের একটি অ্যাপার্টমেন্টে আশ্রয় দেয়া হয়েছে। চার সদস্যের এই পরিবারটি ইটালিতে রাজনৈতিক আশ্রয় চেয়েছে। সূত্র: বিবিসি