নেপালের রামেচ্চাপ জেলায় একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় অন্ততপক্ষে আটজনের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় আহত হয়েছেন ৩৭ জন। শুক্রবার দিনের শেষভাগে পাহাড়ি মহাসড়ক থেকে বাসটি খাদে পড়ে গেলে হতাহতের এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
বাসটি মন্থলি মিউনিসিপ্যালিটির গাইরাচক এলকায় রাস্তার মোড় নেওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ ইন্সপেক্টর মাখন যাদব জানিয়েছেন। তিনি বলেন, প্রাথমিক অনুসন্ধানে দুর্ঘটনার জন্য চালক নিজেই দায়ী বলে মনে হচ্ছে।টাইমস অব ইন্ডিয়া ও হিমালয়ান টাইমস
