মাগুরার শালিখায় শনিবার দুপুরে সড়ক দুর্ঘটনায় ঋত্তিক মন্ডল নামে ৫ বছরের এক শিশু নিহত হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সে শালিখার কৃষ্ণপুর গ্রামের শশাংক মন্ডলের ছেলে।
নিহতের পরিবারের সদস্য সুকেশ মন্ডল জানান, বেলা ১২ টার দিকে দাদির সঙ্গে মাগুরার এক আত্মীয়ের বাড়ি থেকে বেড়ানোর শেষে বাড়ি ফিরছিল ঋত্তিক। কৃষ্ণপুর এলাকায় রাস্তার পাশে নসিমন থেকে নেমে শিশুটি রাস্তা পাড় হতে গেলে মাগুরা থেকে যশোরগামী একটি দ্রুতগামী বাস তাকে আঘাত করে পালিয়ে যায়। তাকে দ্রুত মাগুরা সদর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক অমর প্রসাদ বিশ্বাস তাকে মৃত ঘোষণা করেন।
