মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে অবশ্যই ক্ষমতা ছাড়তে হবে। তার ক্ষমতা ছাড়ার দিন-ক্ষণ আলোচনার মাধ্যমে ঠিক করা উচিৎ হবে।
ব্রিটেনের পররাষ্ট্র সচিবের সাথে বৈঠকের পর কেরি এ কথা জানান। ক্ষমতা ছাড়ার প্রকৃয়া নিয়ে আলোচনা করতে রাশিয়া ও ইরানকে আসাদের ওপর প্রভাব খাটানোর আহ্বান জানান তিনি। অবশ্য সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের দমন করতে রাশিয়ার যুক্ত হওয়াকে স্বাগত জানান কেরি। দেশটি থেকে লাখ লাখ শরণার্থী ইউরোপসহ বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ার মুখে প্রেসিডেন্টের ক্ষমতা ছাড়ার প্রসঙ্গটি একরকম ধামাচাপা পড়ে গিয়েছিল। এখন আবার এ নিয়ে মুখ খুললেন কেরি।
এর আগে গত সপ্তাহেই আইএস জঙ্গিদের দমন করতে সিরিয়ার সরকারি বাহিনীকে সামরিক সহায়তার কথা জানিয়েছিল রাশিয়া। জঙ্গিদের দমনে তখন সামরিক সহায়তার পাশাপাশি রাজনৈতিক সমর্থনও পুনর্ব্যাক্ত করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সূত্র: আল জাজিরা
