বেতন স্কেল সংশোধনের দাবি ডিপ্লোমা প্রকৌশলীদের

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৫, ২২:১৯
 
সম্প্রতি ঘোষিত ৮ম জাতীয় বেতন স্কেলে প্রকৌশলীদের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে অভিযোগ করে দ্রুত সংশোধনের দাবি করেছে প্রকৌশলীদের সংগঠন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)।
 
দ্রুত এ বিষয়ে সংশোধনের প্রস্তাব না আনা হলে রাজপথে আন্দোলনসহ কঠোর কর্মসূচি দেয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন সংগঠনটির নেতারা।
 
শনিবার কাকরাইলে আইডিইবি ভবনের সেমিনার হলে এক সংবাদ সম্মেলনে প্রকৌশলী নেতারা এ ঘোষণা দেন।