আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিতব্য কানাডায় ফেডারেল নির্বাচনে বর্তমান ক্ষমতাশীন কনজারভেটিভ দল আর ক্ষমতায় না-ও আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দলটির প্রধান ও প্রধানমন্ত্রী স্টিফের হারপার।
অবশ্য বিভিন্ন জনমত জরিপেও তেমনটি উঠে এসেছে। জরিপের ফলাফলে দেখা যায়, পর পর চার বার বিজয়ী এই দলের অবস্থান রয়েছে দ্বিতীয় স্থানে।
গত ১৮ সেপ্টেম্বর সর্বশেষ জরিপে দেখা যায়- এনডিপি ৩০.৮, কনজারভেটিভ ৩০.৪ আর এনডিপি ২৮.৯ স্থানে অবস্থান করছে।
আর গত সপ্তাহে ফোরাম রিসার্চের জরিপে দেখা গেছে- এনডিপি ৩৯, কনজারভেটিভ ২৮, লিবারেল ২৫, ব্লক ক্যুইবেকুয়া ৫ ও গ্রিন ৩ শতাংশ জনপ্রিয়তা রয়েছে।
IMG0
এ ধারা অব্যাহত থাকলে এনডিপি-ই কানাডার দেড়শ বছরের ‘লিবারেল-কনজারভেটিভ’ শাসনামলের ইতিহাসকে খণ্ডন করে প্রথমবারের মতো জাতীয়ভাবে সরকার গঠন করবে।
আবার রাজনৈতিক অঙ্গনের অনেকেই মনে করছেন, ‘লিবারেল-এনডিপি কোয়ালিশন সরকার’ গঠন করবে। তবে ‘নো, নেভার’ বলে তা পরিষ্কার ভাবে নাকচ করে দেন লিবারেলের প্রধান জাস্টিন ট্রুডো।
উল্লেক্ষ্য, এবার আসন সংখ্যা ৩০৮টির পরিবর্তে সম্প্রসারিত ৩৩৮টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।
