অ্যাপলের আইফোন সিক্স এসও অপারেটিং সিস্টেমস আইওএস নাইন এর জবাবে নতুন ফোন আনতে যাচ্ছে গুগল। আগামী ২৯ সেপ্টেম্বরের গুগলের ইভেন্টে নতুন ফোন এর পাশাপাশি আসতে পারে নতুন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ‘মার্শমেলো’ এর ঘোষণা।
গুগলের ইভেন্ট মানেই চমক। এছাড়া নতুন করে অ্যালফাবেট কোম্পানির অধীনে শুরু করা গুগলের সম্পুর্ণ নতুন একটি কর্পোরেট নামের ঘোষণাও আসতে পারে। গুগলের নেক্সাস ফোন এলজি ব্র্যান্ড নাম দিয়ে বাজারে ছাড়া হলেও এবার চীনের কোম্পানি হুয়াইয়েরর সঙ্গেও ছাড়া হবে। এলজি এর ফোনটির নাম হবে নেক্সাস ফাইভ এক্স এবং হুয়াইয়ের ফোনের নাম হবে নেক্সাস সিক্স পি।
এছাড়া ভিডিও স্ট্রিমিং দেখার ডিভাইস ক্রোমকাস্ট এর নতুন ভার্সন আসছে এটা নিশ্চিত। সব গণমাধ্যমে পাঠানো প্রেস রিলিজে বলা হয়েছে যে, আমাদের ইভেন্টে যোগ দিন, অনেক সুস্বাদু ‘খাবার’ আপনাদের জন্য অপেক্ষা করছে। গুগলের আমন্ত্রণে এই ‘সুস্বাদু খাবার’ অংশের জন্যই মনে করা হচ্ছে এই ইভেন্টে নতুন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ‘মার্শম্যালো’ এর ঘোষণা আসবে। উল্লেখ্য, মার্শমেলো এক ধরণের ক্যান্ডি। বর্ণানুক্রমে ‘ললিপপ’ এর পর ‘মার্শমেলো’ আসবে বলেই নিশ্চিত জানা যায়। অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের জন্য অনেক বড় চমক হয়ে আসবে গুগলের এই ইভেন্ট। দ্য ভার্জ জিএসএম অ্যারেনা
