ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক চাপায় আকলিমা (৪০) নামের এক ব্যাটারী চালিত অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। রবিবার দুপুর ১২ টার দিকে উপজেলার মালিগ্রাম বাসস্ট্যান্ড সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
নিহত আকলিমা উপজেলার চান্দ্রা ইউনিয়নের দীঘলকান্দা গ্রামের আকতার হোসেন এর স্ত্রী।
হাইওয়ে থানার ওসি হোসেন সরকার জানান, মাওয়া ঘাট থেকে ভাঙ্গা অভিমুখি একটি ট্রাক বিপরীতমুখী একটি অটোরিকশাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই আকলিমার মৃত্যু হয়। আহত হন আরো তিনজন।
আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
