মানবতাবিরোধী অপরাধ!

নেত্রকোনার দুই আসামির রায় যেকোনো দিন

আপডেট : ০৭ মার্চ ২০১৯, ২২:১৮

নেত্রকোনার দুই আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় যেকোনো দিন ঘোষণা করা হবে। উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল রায় অপেক্ষমাণ রাখেন। আসামিদের বিরুদ্ধে ২০১৭ সালের ১০ জানুয়ারি অভিযোগ আমলে নেওয়ার আদেশ দেয় ট্রাইব্যুনাল। ওই সময় আসামি ছিলেন তিনজন। তারা হলেন- মুক্তিযুদ্ধের সময় শান্তি কমিটির সদস্য হেদায়েত উল্লাহ ওরফে আঞ্জু বিএসসি, এনায়েত উল্লাহ ওরফে মঞ্জু এবং সোহরাব ফকির ওরফে ছোরাপ আলী। আঞ্জু-মঞ্জু দুই ভাই। তিন জনের মধ্যে মঞ্জু ও রাজাকার ছোরাপ আটক ছিলেন। পরে ২০১৭ সালের ২৫ জানুয়ারি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান মঞ্জু।