গাজার সীমান্তে বিভিন্ন সুড়ঙ্গ দিয়ে আসা জঙ্গি ও চোরাকারবারিদের ঠেকাতে পানি ঢেলে সেগুলো বন্ধ করে দিচ্ছে মিশরের সেনাবাহিনী। সুড়ঙ্গগুলো বন্ধ করার জন্য মিসরের এটাই সামপ্রতিক পদক্ষেপ। জঙ্গি দমনের অংশ হিসেবেই তারা এই কাজটি করছে।
এক সপ্তাহ ধরে সুড়ঙ্গগুলোতে আরো বিস্তর এলাকা জুড়ে খননের কাজ চলছে। মিসরের কর্তৃপক্ষ বলছে, সেখানে তারা মাছের খামার করবে। এ কাজের জন্য সীমান্ত অঞ্চলে কয়েক’শ বাড়িঘর ভেঙে ফেলেছে এবং সেখান থেকে মানুষজনকে সরিয়ে এনেছে সেনাবাহিনী।
এর আগে ওই জায়গার শত শত সুড়ঙ্গ ধ্বংস করে ফেলা হয়েছে। কিন্তু এখনো অনেক সুড়ঙ্গ দিয়ে যাতায়াত চলছে এবং অন্যগুলোও পুনর্নিমান করা হচ্ছে। সিনাই উপত্যকায় অবস্থিত সুড়ঙ্গ গাজার অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলছে। ২০০৭ সালে মিসর ও ইসরায়েল ঐ এলাকার ওপর অবরোধ আরোপ করে।
খবর বাসসের।
