ভারতের উড়িষ্যায় কাবাডি খেলোয়াড়দের বহনকারী একটি ট্রাক সেতু থেকে ছিটকে পড়ে নয়জন খেলোয়াড় নিহত হয়েছেন। এনডিটিভির খবরে জানানো হয়েছে, শনিবার বিকাল সাড়ে ৪টায় রাজ্যের সুন্দরগড় জেলার সুরাপল্লি এলাকার কাছে এই দুর্ঘটনা ঘটে। এতে আরো ১৩ জন গুরুতর আহত হয়েছেন।
ধুনদিগাঁও থেকে একটি টুর্নামেন্ট খেলে ফিরে আসার সময় সেন্ধাপুর গ্রামের ট্রাকটি দুর্ঘটনায় পড়ে। আহত কয়েকজনের অবস্থা সংকটজনক হওয়ায় নিহতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় ট্রাকটি উল্টে গিয়ে ছোট ওই সেতু থেকে নিচে পড়ে যায়।
