সিরিয়ায় ফিরল মার্কিনীদের কাছে প্রশিক্ষণপ্রাপ্ত ৭৫ বিদ্রোহী

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৫, ১৮:২২
 
যুক্তরাষ্ট্র ও কোয়ালিশন বাহিনীর কাছ থেকে নতুন প্রশিক্ষণপ্রাপ্ত ৭৫ বিদ্রোহীর একটি দল জিহাদিদের সঙ্গে যুদ্ধের জন্যে সিরিয়ার উত্তরাঞ্চলে প্রবেশ করেছে। রবিবার একটি পর্যবেক্ষক গ্রুপ এএফপিকে এ কথা জানায়।
 
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস-এর পরিচালক রামি আবদেল রহমান জানান, তুরস্কের রাজধানীর কাছে একটি ক্যাম্পে প্রশিক্ষণ নেয়া ৭৫ যোদ্ধা আলেপ্পো প্রদেশে শুক্রবার রাতে ও শনিবার সকালের মধ্যে অনুপ্রবেশ করেছে।

খবর বাসসের।