বাংলায় আইন করতে সংসদে অর্থমন্ত্রীর বীমা কর্পোরেশন বিল

আপডেট : ০৭ মার্চ ২০১৯, ২২:১৯

 ‘ইনস্যুরেন্স কর্পোরেশনস অ্যাক্ট, ১৯৭৩’ রহিত ও সেটি পরিমার্জনপূর্বক সময়োপযোগী করে নতুনভাবে বাংলা ভাষায় আইন প্রণয়নের লক্ষ্যে সংসদে ‘বীমা কর্পোরেশন বিল, ২০১৯’ উত্থাপিত হয়েছে। গত বুধবার সংসদে বিলটি উত্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। পরীক্ষা-নিরীক্ষা করে ৩০ দিনের মধ্যে সংসদে রিপোর্ট দেওয়ার জন্য বিলটি অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।