ভূমধ্যসাগরে শরণার্থী বোঝাই একটি ডিঙ্গি নৌকা উল্টে অন্তত ১৩ জন শরণার্থীর মৃত্যু হয়েছে। রবিবার নৌকাটি একটি ফেরির সাথে ধাক্কা লেগে উল্টে যায় বলে জানিয়েছে তুরস্কের কোস্ট গার্ড। নিহতদের মধ্যে চার শিশুও রয়েছে।
আল জাজিরা অনলাইনের খবরে জানানো হয়েছে, নৌকাটিতে ৪৬ জন আরোহী ছিল। এর মধ্যে ১৩ জন এখনো নিখোঁজ রয়েছে। গ্রিসের লেসবস দ্বীপের উদ্দেশ্যে যাচ্ছিল নৌকাটি।
রবিবার ভূমধ্যসাগরে আরেকটি নৌকাডুবির ঘটনায় লেসবস দ্বীপের কাছে ২০ জনকে উদ্ধার করেছে গ্রিসের কোস্ট গার্ড। সেই দুর্ঘটনার ২৬ জন এখনো নিখোঁজ রয়েছে। ধারণা করা হচ্ছে তারা সবাই ডুবে গেছে।
