বাঘাইছড়িতে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ নেতা নিহত

আপডেট : ০৭ মার্চ ২০১৯, ২২:২১

রাঙ্গামাটির বাঘাইছড়িতে দুর্বৃত্তের গুলিতে চিক্কোধন চাকমা (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে বঙ্গলতলী এলাকায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, সকাল সাড়ে ১১টার দিকে বঙ্গলতলী ইউনিয়নে বি-ব্লক বিটি স্কুলের পাশে চিক্কোধন চাকমা মোটরসাইকেল যোগে বাজারে যাওয়ার সময় আগে থেকে ওতপেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়লে ঘটনাস্থলে নিহত হয় চিক্কোধন চাকমা। এসময় দুর্বৃত্তরা পালিয়ে যায়। তিনি মূল ইউপিডিএফের উপজেলা সমন্বয়ক বলে জানা গেছে।  বাঘাইছড়ি থানার ওসি এমএ মনজুরুল আলম জানায়, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারে পুলিশ ও সেনাবাহিনী রওনা দিয়েছে। এই ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকার গুরুত্বপূর্ণ স্থানে যৌথবাহিনীর টহল জোরদার করা হয়েছে।