জাতীয় মেডিকেল বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা শুরু আজ

আপডেট : ০৭ মার্চ ২০১৯, ২২:২২

 ‘হূদয়ে আমার যুক্তির হাওয়া, মুক্তি চিরদিন’— স্লোগান নিয়ে মুক্ত চেতনা, যুক্তিনির্ভর এবং পরমতসহিষ্ণু সমাজ নির্মাণে বদ্ধপরিকর দেশের বিতর্ক আন্দোলনের কেন্দ্রীয় সংগঠন ‘ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ’ (এনডিএফ বিডি) এবং কুষ্টিয়া মেডিকেল কলেজ যৌথভাবে এ ‘ইউনিমেড অ্যান্ড ইউনিহেল্থ ৭তম এনডিএফ বিডি-কুএমসি জাতীয় মেডিকেল বিতর্ক উত্সব ও কুইজ প্রতিযোগিতা-২০১৯ এর আয়োজন করেছে।

বিগত ৬ বারের সফল জাতীয় মেডিকেল বিতর্ক উত্সব এবং বছরব্যাপী জাতীয় বিতর্ক উত্সব, বিতর্ক প্রতিযোগিতা, বিতর্ক কর্মশালা, প্রদর্শনী বিতর্ক, বিতর্কের স্কুলিং আয়োজনের পর ৮ ও ৯ মার্চ কুষ্টিয়া মেডিকেল কলেজে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের মেডিকেল শিক্ষার্থীদের এ সর্ববৃহত্ মিলনমেলা। এ আয়োজনে সার্বিক সহযোগিতায় রয়েছে বি আর বি হসপিটালস।

দেশের ৭০টি সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ এর সহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে দুই দিনব্যাপী এ আয়োজনে থাকছে শোভাযাত্রা, উদ্বোধনী ও আজীবন সম্মাননা প্রদান অনুষ্ঠান, সারা দেশের মেডিকেল কলেজ দলগুলোর অংশগ্রহণে বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা। আরো থাকছে— বারোয়ারী বিতর্ক প্রতিযোগিতা, সচেতনতামূলক সাংস্কৃতিক আয়োজন, চিকিত্সা বিষয়ে সেমিনার এবং সবশেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। উত্সবের বিস্তারিত জানা যাবে: www.ndf-bd.com ওয়েব সাইটে। —প্রেস বিজ্ঞপ্তি