চিলিতে ভূমিকম্পে কয়েক হাজার লোক গৃহহীন

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৫, ১২:৩৫
 
চিলির উত্তর ও মধ্যাঞ্চলে গত সপ্তাহের ভয়াবহ ভূমিকম্পে নয় হাজারের বেশি লোক গৃহহীন হয়ে পড়েছে। স্থানীয় সময় রবিবার দেশিটির কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।
 
ডেপুটি স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলেউই জানান, ১৬ সেপ্টেম্বর ৮ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে এখন পর্যন্ত ১৩ জন মারা গেছে। এছাড়া আরো চারজন নিখোঁজ রয়েছেন।
 
এলেউই বলেন, আমরা আশা করছি শুক্রবার নাগাদ সকল ক্ষতিগ্রস্ত লোকের সঠিক সংখ্যা জানা যাবে।
 
সেনাবাহিনীর সহায়তায় জরুরি বিভাগের সদস্যরা এখন উপকূলীয় নগরী কোকুইম্বো পরিচ্ছন্ন করার কাজে ব্যস্ত রয়েছেন। এখানে প্রাকৃতিক এই ভয়াবহ দুর্যোগে ব্যাপক ক্ষতি হয়েছে। এখানকার বাড়িঘর ধ্বংস হয়েছে এবং যানবাহন সুনামির পানির তোড়ে ভেসে গেছে। খবর: এএফপি।